ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দাদি আর নেই

ads

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুন আর নেই। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার দাদি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে হামিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি। তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হামিদা খাতুন।


হামিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ads
ads
ads

Our Facebook Page